মুখটা দেখাও
শংকর ব্রহ্ম
মুখোশ যখন খুলছে
তখন খুলুক না হয় একে একে
মুখোশ ছাড়া মুখটা তোমার
দেখুক না হয় অন্য লোকে
এতদিন তো মুখোশঅলা
মুখটা তোমার দেখে দেখেই কাটল বেলা
এখন না হয় কুটিল মুখের ছলাকলা
এবং নানান কারসাজিটা ঢেকে ফেলে
আর এক মুখোশ তৈরী কর
নতুন ছাঁচের ঢালাই ঢেলে
কিংবা না হয় মুখোশটাকে ছিঁড়ে ফেলে
সত্যিকারের মুখটাকে আজ
দেখাও তোমার সবার মাঝে মজার ছলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন