মুক্ত আকাশ
শংকর ব্রহ্ম
তুমি আমার ভোরের আকাশ,তুমি আমার মুক্তমন
তোমায় পেয়ে ফিরে পেলাম,ষাট পেরিয়ে নবযৌবন
এখন আমি ফুটতে থাকি, টগবগিয়ে কবিতায়
জানি তোমার এ'সব কথা,মোটেও জানার কথা নয়
তবু আমি তোমার কথা,ভাবতে থাকি অনুক্ষণ
সে'সব কথা কেউ না জানুক,জানে আমার সুপ্তমন
তোমায় নিয়ে কল্পনাতে, কোথায় না আর যাই আমি
আগ্রা,প্যারিস,রোম কিংবা সহস্রবার বৃন্দাবন।
তুমি আমার স্বপ্ন সাথী,স্বপ্নে আসো যখন চাও
তুমি এ'সব জান না তাই ,জানলে তোমার বাড়ত ভাও
এখনও তোমায় ভাবতে গেলে,মনে কেমন ঢেউ খেলে
ঢেউয়ের টানে দুলতে থাকি,মাছের মত পাখ মেলে
দুলতে দুলতে তোমার কাছে,পৌঁছে তো চাই অনায়াসে
চোখে আমার মুক্ত আকাশ,স্বপ্নে তোমার মুখ ভাসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী