মুক্তির ভাষা
শংকর ব্রহ্ম
একটি কিশোর হেঁটে যায় পথে
হাতে তার দলের চাঁদার কৌটা,
মলিন পোষাক পেটে খিদে তার
খবর রাখে না সেসব কেউ তা।
বুকে ছিল যার স্বপ্ন অনেক
সে যে ভাবে জনগণের কথা,
হটাৎ সেখানে ঢোকে ক্ষয়রোগ
আমাদের বুকে অসহায় ব্যথা।
বুকে অনেক আশা ছিল যার
সুকান্ত ভট্টাচার্য যে নাম তার।
যাদবপুর টিবি স্যানাটরিয়ামে
একা বসে কি ভাবতেন কবি?
কত আশা স্বপ্ন বুকে দেশমুক্তি
দিব্য চোখে যে সেই দেখি ছবি।
কবি আজ আমাদের বুকে
জাগিয়ে রাখে চেতনার ভাষা,
মনের ভিতরে উদ্ভাস করে
স্বপ্নে দেখায় সে মুক্তির আশা।
কবিতা — মুক্তির ভাষা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'মুক্তির ভাষা' কবিতাটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বিপ্লবী চেতনা ও করুণ জীবনকে কেন্দ্র করে রচিত। পেটে খিদে আর ক্ষয়রোগে আক্রান্ত হয়েও সুকান্ত দেশের জনগণের মুক্তি ও চেতনার স্বপ্ন দেখেছেন। যাদবপুর টিবি স্যানাটরিয়ামে বসে কবি যে আশার বাণী বুনেছিলেন, তা আজও বাঙালিকে দেশপ্রেম ও মুক্তির চেতনায় অনুপ্রাণিত করে। এই কবিতাটি সুকান্তর অমর স্মৃতির প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম