বাগানের ফুল
শংকর ব্রহ্ম
দেখেছি বাগানে কত ফুটে আছে ফুল
বিলকূল মানুষেরই মতো
সব ফুল লাগে না তো দেবতা-পূজায়।
কিছু ফুল অকারণ ঝরে যায়
পড়ে থাকে গাছের তলায়
হেলায়-ফেলায়।
মানুষ ,দেবতা ভেবে যে সব মানুষ
একান্তে নিজেকে বিলায় মানব-সেবায়
নিজেকে নিঃশেষ করে দেয়
তাদের আমরা বলি মহান পুরুষ।
আমাদের অনেকেরই নেই কোন মান
আর নেই কোন হুঁশ
কবে যে সকলে হব সফল মানুষ
পৃথিবীর কাটে আজও তার প্রতীক্ষায়।
বাগানে ফুটেছে কত ফুল ঠিক মানুষেরই মতো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী