নিবিড় প্রেম
শংকর ব্রহ্ম
কবিরা ত্রিকালদর্শী
বলে গেছে মহাকবি ব্যাস,
আমি বলি শুধু
সেটাই অন্তিম কথা,ব্যাস।
আশা ছিল ভাষা ছিল
শুধু ভালবাসা ছিল না বলেই
সে আশা ভাষা পেল না যে,
কথা ছিল সুর ছিল
শুধু মন ছিল না বলেই
সে কথা গান হল না যে,
প্রেম পেতে অন্তরের মাঝে
নিবিড় সাধনা লাগে কাজে।