নীল জোনাকি
শংকর ব্রহ্ম
শব্দগুলো জামার ফাঁকে ঢুকে পড়ে
আমায় যেন জব্দ করে,
যেন ওরা শব্দ তো নয় নীল জোনাকি
মুচকি হেসে আলো দিতে দেয় না ফাঁকি।
শব্দগুলো পাহাড় ডিঙায় সাগর ভাঙে
নীল তারারা দেখতে সে সব
আকাশ থেকে একটু যেন নীচে নামে
তরপরে সব কোন দিকে যায়
কোন সুদূরে
শব্দ গুলো হারিয়ে যায় উড়ে উড়ে।
লেখা যেন এক ধরণের বিধংসী মার
যাকে নিয়ে সারাবেলা কাটে আমার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন