নিষেধাজ্ঞা
শংকর ব্রহ্ম
এক).
বাতাস এসে বললো কানে কানে
থাকিস কেন একলা সংগোপনে?
আমি তাকে কিছু বলার আগে
পালিয়ে গেল গোপন অনুরাগে।
তাকে আমি বলতে পারিনি যে
একলা থাকি কেন আমি নিজে,
আমার একলা থাকার কারণ
তার সাথে যে দেখা করা বারণ।
দুই).
দেখা হলে হলো, না হলে নেই
আসলে ব্যাপারটা কাকতালীয় নেহাতই,
ইচ্ছে পাখি ওড়ে কাছে দূরে
ধরা গেলে গেলো,না হলে নেই
তবে আক্ষেপ নেই কিছুতেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী