অন্তহীন পথে
শংকর ব্রহ্ম


আমি তো বিচ্ছিন্ন হয়ে মানুষের থেকে
প্রকৃতির গূঢ়তম অন্ধকারে
একা একা নির্জন পথে অন্তহীন ঘুরে
অতলে তলিয়ে যাই আরও

তাই দেখে একটি ঘুঘুপাখি
নির্জনতা ভেঙে ডেকে যায় একঘেয়ে সুরে
নিজের ভিতরে প্রকৃত জেগে ওঠে
আর এক ভূতুরে প্রকৃতি
মনে হয় সবই বিভ্রম যেন
আমি আর ঘুঘুপাখিটি ছাড়া

পুরনো বন্ধুরা সব ফিরে আসে
কত না বছর পরে অন্তহীন পথে।