অন্তিম যাওয়া
শংকর ব্রহ্ম

'আপনি আর এলেন না'
বললে তুমি

প্রকৃতির উষ্ণায়নে
তোমার চেয়ে গামছার সঙ্গে
এখন আমার সখ্যতা বেশি

যাব যাব
একদিন চলে যাব ঠিকই
তখন আর ডাকবে না
প্রয়োজনও থাকবে না

অভিযোগ তবুও থাকবে
'আপনি আর এলেন না'