পাখি
শংকর ব্রহ্ম
প্রথমে, একবার কাছে আসি শুধু
তারপর আসতে আসতে,
আসাটা কেমন সহজ হয়ে যায়
ফেরা আর হয় না সহজ।
তবু, এখন আর এসো না কাছাকাছি
সময়ের ভাঙনের মধ্যে আছি,
কাছে এলে চূর্ণ হয়ে যাবে
মাটি খাবে, বায়ু খাবে, নদী খাবে
এইভাবে সবাই ধরে ধরে খাবে
তারপরে লীন হয়ে মিশে যাবে
আমারই ভিতরে, ভাবতে বেশ মজা লাগে।
এখন, যখন আমি আগুনের মধ্যে আছি,
চেয়ে দেখি বিস্ময়ে
তুমি ছাড়া আর কেউ, নেই কাছাকাছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম