পথ যদি ডাক দেয়
শংকর ব্রহ্ম
এ পথের শেষ নেই কোনও
সুতরাং চল যাই দুজনেই
তুমি আমি, জন্ম আর মৃত্যু পাশাপাশি।
যখন মেলেছে পাখা নিশাচর পাখি
ক্লান্ত ডানায় রেখে জেদ,
মুমূর্ষ রোগীর মত
তবু অর্থ চেতন টেবিলের কোনে,
কেন তুমি মাথা গুঁজে পড়ে আছ একা ?
অস্থির রাত্রি এলে
ঠাঁই নেব গাছের ছায়ায়
ফল ফুল যাই পাব,
তাই দিয়ে পেটটা ভরাব।
আর পথ শুধু পড়ে থাকবে একা
যুক্তিহীন ঈশ্বরের মতো,
যে কাউকে ডাকবে না
সকলেই খুঁজে যাবে তাকে।
অনিবার্য যা ঘটার, ঘটবে তা জানি
সে কথা না ভেবে আর মনে ,
শুধু চল, চল যাই সাড়া দিয়ে তাকে
পথ যদি অকারণও ডাক দিয়ে থাকে ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন