পতিত সমাজ
শংকর ব্রহ্ম
অসহায় মানুষের পাশে
আছি বলে যারা
সরে যায় দূরে
অপরাধী জীবন্ত লাশে
বেঁচে থাকে তারা
ভেতরে ভেতরে একা পোড়ে।
অসহায় মানুষের পাশে
ক’জনকে দাঁড়াতে দেখো এসে
মুখে বলে অনেকেই আছি
প্রয়োজনে থাকে না কাছাকাছি।
অসহায় মানুষের পাশে
অনেকেই থাকে না যে আজ
অমানবিক মানুষের এক পতিত সমাজ।

মন্তব্য করতে ক্লিক করুন