প্রহরী
শংকর ব্রহ্ম
দরজার বাইরে
দাঁড়িয়ে থাকে,
জ্যোৎস্না কিংবা আঁধারে
প্রেমের ভিক্ষুক
তখন তুমি মগ্ন ঘুমে,
সতর্ক সে থাকে জাগরুক।
বাইরে গাঢ় রাত
নিবিড় ঘুমে তুমি,
তোমাকে জাগাবে এসে রোদ
তার এই বোধ নেই বলে হায়,
সূর্যকে তোমার শিয়রে রেখে
নেয় সে বিদায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়