প্রতিযোগিতা
শংকর ব্রহ্ম
ফরাসী দেশে ২০২৩ সালের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে 'লা পোয়েজি' পত্রিকা থেকে একটি অণুগল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল -
"সর্বাধিক কম শব্দ ব্যবহার করে এমন একটি অণুগল্প লিখুন যাতে একইসঙ্গে শান্তি, নীরবতা, আনন্দ ও খুশির অনুভূতি প্রকাশ পায়।"
নামী-দামী অনেক লেখকই সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। প্রত্যেক লেখকই দিশেহারা হয়ে পড়েছিলেন এই ভেবে যে, কত কম শব্দে আর এতগুলি বিষয়কে একত্রে প্রকাশ করা সম্ভব হবে ! তবু প্রত্যেকে যে যার সাধ্য মতো চেষ্টা করেছিল।
প্রায় হাজার জন লেখক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
লেখক নয় এমন একজনও এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। সে তার অনুভূতিতে সবগুলি বিষয়কে কেন্দ্রীভূত করে লিখেছিল, “এখন বউ ঘুমুচ্ছে I”
সেই গল্পটিই প্রথম পুরস্কার পেয়েছিল।
(একটি কৌতূক পড়ে, প্রাণীত হয়ে লেখা)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী