প্রেম জাগে
শংকর ব্রহ্ম
কবিতা কবিতা করে কেটে যায়
দিন মাস বছর বছর,
শব্দের পিছনে ছুটি ছন্দময়
তবু তাতে কাটে না যে ঘোর।
চোখের সামনে ঘোরে
কত পরী সুন্দরী,
দেখি না তাদের
সেই দিকে দিই না নজর।
চুল পাকে দাঁড়ি পাকে
বুদ্ধি তবু পাকে না যে তোর,
চারিদিকে ধান্দা এত,
কিছু কর
শুধু তোর
কাটে না যে কবিতার ঘোর।
সামনে জীবন দেখ
বয়ে যায় নদীর মতোন,
ধূসর মন্থর বেলা নেমে আসে
ছন্দ মোহে জীবনে যে তোর
বুকে প্রেম জাগে কি তখন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন