প্রেমের ফাঁদ
শংকর ব্রহ্ম
দেখ ভালবাসার
ফাঁদ পাতা আজ বিশ্বজুড়ে
কে জানে, কখন
কে যে কোথায় ধরা পড়ে
তোমাকে যে ভালবাসি,
সে কথা জানে না কেউ
শুধু জানে মন
তবু দেখি গাছে গাছে,
সে কথা নিয়েই
করে পাখিরা কূজন।
তোমাকে যে ভালবাসি
সে কথা কাউকে আমি
বলিনি কখনও
তবু দেখি জ্যোৎস্নায়
আমাকেই দেখে একা
চাঁদ হাসে যেন।
এরপরও ভালবাসা থাকে কি গোপন?
তুমিও বুঝেছ তা কি
কখনও ভেবেছ নাকি
আমাকে আপন?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়