প্রেমগাথা
শংকর ব্রহ্ম
যখন তুমি কাছে এসে
বসো আমার পাশটি ঘেসে
হাতটি ধরে আপন মনে আপন করে নাও
তখন আমি তোমার কাছে চাই না কিছু,
চাই না কিছুই আর,
মনে মনে এই কথাটাই বলি শুধু,
তুমি যেমন আদর দিতে পারো
তেমন করেই কষ্ট দিয়ো আরো
সোহাগ ও ব্যথা দুই-ই দিয়ো বারবার,
তোমার থেকে আঘাত পেলে আরো
বুকে শুধু প্রেম জাগে আমার,
তুমি যখন আমায় আদর কর
কাঁপে যেন বিশ্ব চরাচরও।
আবার তুমি যখন উঠে চলে যাও
আকাশ ভেঙে পরে আমার মাথার পরে,
কেউ কোন আঁচ পায় না তারও।
তুমি যখন আমায় আদর কর
কাঁপে যেন বিশ্ব চরাচরও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন