প্রিয়সই
শংকর ব্রহ্ম
মনেকর চারিদিকে আজ শুধু বৃষ্টি ভেজা দিন
এখন লেখার মতো নেই কিছু ক্ষীণ অনুভব
তবু সে ছাড়ে না পিছু কিছুতেই,
নাছোড় বান্দার মতো করে,
অকস্মাৎ চড়ে বসে ঘাড়ে,
আমি তাকে অপমান করি
অপমানে ক্ষুব্ধ হয় সে।
বোঝে না যে
মাঝে মাঝে গাঁদ জমে হৃদয়ে তাহার
যেমন তোমার আমার।
সাত চড়ে রা কাড়ে না,
আজকাল আর এমন সুবোধ মানুষ কই?
লেখা তো আর তেমন অনাবিল ভিন্ন কিছু নয়,
অভিমান তারও হয়, সে-ও রয় দূরে
অবশ্য, খুব বেশি দূরে নয়, আসে পাশে ঘোরে
লেখা নামে সেই প্রিয়সই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী