পরশ
শংকর ব্রহ্ম


শীতকাল এলেই
আমার খুব তৃষ্ণা জমে ওঠে প্রাণে
খেজুর রসের
আর সে সময় মনে পড়ে
সেই সহজ সুন্দর গ্রাম্য বধুটির কথা
যে আমায় রসসিক্ত রেখে ছিল
সারা শীতকাল।

আর তার কথা মনেহলে
মনেপড়ে রসভর্তি মেটে হাড়ির কথা
যাকে আমার মাঝে মাঝেই
ভুল হয়ে যায় গ্রাম্য বধুটি ভেবে।

আর সেই নিষ্কলঙ্ক বধুটির কথা ভাবলেই
শরীরে আমার হিমেল পরশ এসে জাগে।