প্রথম দেখা
শংকর ব্রহ্ম
যেদিন তোমায় দেখে ছিলাম
বুক পুড়েছে জানি
মুখ পোড়াতে চাইনি বলেই
যাইনি কাছে আমি।
জানি তোমার বন্ধু অনেক
সঙ্গি সাথি কত
বুকের ভিতর চেপে রাখি
মনের যত ক্ষত।
তোমায় দেখে ভুলে ছিলাম
নিজের চাওয়া সব
টের পাইনি বুকের ভিতর
পুড়েছে অসম্ভব।
তোমায় ভেবে হারিয়ে ছিলাম
নিজের পাওয়া যত
বোঝা তখন হয়নি বোঝা
ভাবিনি অত শত।
কবিতা — প্রথম দেখা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
১২
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'প্রথম দেখা' একটি গভীর আবেগপূর্ণ প্রেম ও বিরহের কবিতা। কবি প্রথম দর্শনে অনুরাগের তীব্রতা অনুভব করলেও নীরবতা বেছে নিয়েছেন। কবির অন্তর্দাহ, মনের গোপন ক্ষত এবং আত্মত্যাগের করুণ অনুভূতি এখানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। ভালোবাসা ও পাওয়ার হিসেব ভুলে নিজেকে হারিয়ে ফেলার এক অপূর্ব আলেখ্য ফুটে উঠেছে এই কবিতায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মণীন্দ্র গুপ্ত
শুভ জন্মদিন! 🎈