প্রতিভা
শংকর ব্রহ্ম
আশ্চর্য প্রতিভা নিয়ে কত সব মেধা উপস্থিত
আমরা বিকল্প খুঁজি কল্পনা বিহীন
সব শেষে সেই সব প্রতিভারা এসে
মুগ্ধ বোধ ভাষা পাঠে নিমগ্ন হয়।
দূর থেকে বাতাসে ভেসে আসে আজানের সুর
হঠাৎ আঁধার যেন শেষ হয়
সূর্য উঠে আসে পূবের আকাশে
স্মৃতি তার চার পাশে নীরবে ছড়ায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈