পুঁথিগত
শংকর ব্রহ্ম
এতদিন যারা পুঁথিতে মগ্ন ছিল
আজ তারা শিকারে গিয়েছে
মহাসমারহে ঝলসে নিচ্ছে নিজস্ব অর্জন,
রাত বাড়ছে ক্রমশঃ নিকষ আঁধারে
ঘাম ও মেদ জমছে শরীরে কেবল
ধূলো জমছে পুঁথির পাতায়।
এতদিন যারা ঘুমিয়ে ছিল
তারাও জড়তা ভেঙে
হাওয়া বুঝে নিচ্ছে দশ দিকের।
প্রিয় মূর্তিগুলি ভাঙতে ভাঙতে
বিমূর্ত হয়ে যাচ্ছে বোধ।
মগজে ধূলো জমছে
ধূলো জমছে পুঁথির বিদ্যায়
অনিবার্য একটা ঝড়ের সংকেতে
দশদিকের বাতাস উত্তাল হয়ে উঠেছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন