পুরনো গল্প-গাথা
শংকর ব্রহ্ম
ঠাকুর্দার মুখে শুনেছি,
কলকাতায় একসময় শিয়াল ডাকত
বিশ্বাস করিনি,
ঠাকুর্দার ঘোড়ায় টানা ট্রামে চড়েছেন,
তার মুখে শুনে আশ্চর্য হয়েছি।
আমি অবশ্য বাবার সঙ্গে
বিদ্যুৎবাহী ট্রামে চড়ে
যাদুঘর দেখতে গেছিলাম,
সে সব এখন স্মৃতি।
আমার ছেলেও একসময়
ট্রামে চড়ে এসপ্ল্যানেড গেছে,
এখন মোট্রোরেলে যাতায়াত করে।
ট্রাম হেরিটেজের তকমা পেলে
আমার নাতি হয়তো ভবিষ্যতে
ট্রামের নাম শুনে আশ্চর্য হবে,
ভাববে এসব পুরনো গল্প-গাথা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়