পূর্ণতা
শংকর ব্রহ্ম
গ্রীষ্মের প্রখর তাপে সব পুড়ে যায়
নদী নালা সব সয়ে নীরবে শুকায়,
শীতের রুক্ষ টানে পাতা ঝরে যায়
তারপর শ্রাবণের আগমনে,আকূল ধারায়
খাল বিল ভরে ওঠে জলে বর্ষায়,
কিছুই থাকে না শূন্য সব ভরে যায়।
মগজ থাকে না শূন্য, ভরে চিন্তায়
সুচিন্তা না থাকলে, দুশ্চিন্তায়
কিছুই থাকে না শূন্য, সব ভরে যায়
কাটা ফাটা ভরে যেতে লাগে যে সময়,
থাকে না কিছুই শূন্য, ভরে যায় সব
সেটা শুধু মনে মনে কর অনুভব,
কিছুই থাকে না শূন্য, সব ভরে যায়,
শূন্য হৃদয় ভরে মিষ্টি কথায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন