কবিতা — ঋণ – ১.

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ স্মৃতিচারণ

ঋণ – ১.
শংকর ব্রহ্ম

গভীর সঙ্কট এলে পরে
অনায়াসে ঢুকে পড়ি আমি কবিতার ভিতরে
সঙ্কট কাটে না বটে
তবুও কিছুটা স্বস্তি যেন ফেরে মনের ভিতরে।

কবিতার কছে আমি বহু ভাবে ঋণী
বিনিদ্র রাতের সঙ্গী কবিতা আমার
আমার অসুখে সে যে সেবাদাসী হয়ে
আমার শুশ্রূষা করে নিরলস।
ঘোর জ্বরে মাথায় শীতল হাত রাখে,
জেগে থাকে সারারাত
কেবল আমার কথা ভেবে।

বর্ষার দুপুরে যখন নিতান্ত খুব একা লাগে
কবিতা আমাকে নিয়ে খেলা করে
বিষণ্ণতা ধুয়ে মুছে আমাকে চনমনে রাখে।

কবিতার কাছে আমি কত ভাবে ঋণী
সে কথা বলে বলে শেষ হবার নয়
একটি জীবন দিয়ে
বোধহয় সে ঋণ শোধ হবার নয়?

একটা জীবন শুধু কেটে গেল তাকে নিয়ে
আর সত্যি যদি পুণর্জন্ম বলে কিছু থাকে
বাকী সব জন্মগুলো আমি
তাকে নিয়ে একান্তে, কাটাতেই চাই।

কবিতার কাছে আমি কতোটা যে ঋণী
মুখে বলে কিছুতেই সে কথা,
বোঝানো যাবে না
অনুভবে যদি কিছু টের পাও,পাবে।

০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা