ঋণ – ২
শংকর ব্রহ্ম
তুমি তো সমস্ত ঋণ শোধ করে, যেতে চেয়ে ছিলে
অথচ বিষণ্ণ ভয় তোমাকেও গ্রাস করে নিলে,
তুমিও চিন্তিত হতে, মনে মনে অস্থির সময়
আমার হৃদয় জুড়ে ততখানি ঘটে যেত ক্ষয়।
অসংখ্য অস্থির শব্দ, তোমার নিকটে এসে
ছটফট করে না তো, চুপ করে থাকে পাশে বসে,
আমি তাদের বোঝাতে পারি না, একগাল হেসে
আমার প্রাণের কথা ভালবেসে
তুমি তো সমস্ত দেনা শোধ করে দিতে চেয়েছিলে,
শব্দগুলো ঋণদাতা,আমার তো মনে হয় তাই
তাদের আমি রূপকের মাধ্যমে
আমাদের জীবনের গল্প শোনাই।
শুনে তারা হাসে না,কাঁদে না,
বসে থাকে স্তবিরের মতো
যেন বা তোমার সমস্ত ঋণ, আমাকেই
আরও আগে শোধ করে দিয়ে দিতে হতো।