সবুজ মুখরতা
শংকর ব্রহ্ম
একটি কবিতা আমি লিখে রাখব গাছের পাতায়
পড়া না পড়া তোমার ব্যাপার
যা আমার কাছে খুব জরুরী নয়।
এক স্বর্গ গড়েছি আমি হৃদয়ে আমার
যেখানে বাস করে সব অবাঞ্ছিতরা
সুকতলা ওঠা পেরেকের মতো।
হয়তো ভাবছো তুমি মনে, কি যে মানে
আজ এসব কথার?
বাস্তবিকই,এসব কথার কোন গূঢ় অর্থ নেই
ভাবতে পার এ এক অবুজ কবির সবুজ মুখরতা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন