সামাল ভাইয়ো
শংকর ব্রহ্ম
দামাল দিনগুলো এখন গৃহবন্দী
সামাল ভাইয়ো হেই ও
বাইরে বেরিয়ো না যেই হও
মন্ত্রী কিংবা প্রবীন অধ্যাপক
ঘরেই মিটিয়ে নাও যত আহ্লাদ শখ
বউকে আদর করো কিংবা
চ্যাট কর পরস্ত্রীর সাথে
দিনে কিংবা রাতে
দামাল দিনগুলো সামাল ভাইয়ো
যে দিনগুলো বেমালুম ফুরিয়ে যাচ্ছে
জীবন থেকে,
কে আর তার খবর রাখে?
শুধু খেয়াল রাখ দামাল দিনগুলো যেন
তোমাকে বেসামাল করে না ফেলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী