সারকথা
শংকর ব্রহ্ম
বুকের ভিতর ধুকপুকানি
সেটাই আসল সার কথা
শীত গ্রীষ্ম বর্ষা আসুক
হয় না তাতে অন্যথা
সে'টুকু হঠাৎ থেমে গেলে
সব বাসনাই যায় বিফলে
যতই তুমি হও না কেন
বড় দরের কোন নেতা
করোনা হোক মরক লাগুক
বন্ধু সুজন ছেড়ে ভাগুক
কিংবা গাছে কোকিল ডাকুক
মনে যতই ফাগুন জাগুক
কিংবা ঘরে আগুন লাগুক
হয় না তাতে অন্যথা
বুকের ভিতর ধুকপুকানি
সেটাই হলো সার কথা
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন