সেই আনন্দে
শংকর ব্রহ্ম
ভাসতে ভাসতে যেখান থেকে এসেছিলাম,
সেখানে আর যায় না ফেরা
জানলে এমন আসতো কে আর?
জীবন স্রোতের তীব্র জোয়ার,
এ কোথায় এনে ফেলল আমায়?
তবু মনের ইচ্ছাগুলো দাপিয়ে বেড়ায়
মুখের উপর মুখোশ এঁটে সারা শহর ঘুরে বেড়ায়।
ভাটার টানে ফিরব ভেবেও জীবনে আর হয় না ফেরা।
দিনের বেলা শব্দ ভাঙি,রাতের বেলা গড়ি আবার
এমনি করে চলে আমার জীবন-রথের গাড়ি
সেই আনন্দে ঘুরাই আমি রাত দুপুরে ছড়ি।
সারা জীবন হয়নি কিছুই করা,
এমন কথা ভেবে মরা সয় না আমার
তাই জ্যোৎস্নরাতে চাঁদকে আমি
প্রেমিকা ভেবে জাপটে ধরি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন