শীতের কবিতা
শংকর ব্রহ্ম
মানুষ আজও নিগৃহীত
এদিকে প্রবল শীতও
তীক্ষ্ণ ভাবে বসিয়েছে থাবা আরে বাবা
সব পাতা গাছ থেকে ধীরে ধীরে ঝরে যায়
ঝরে যেতে থাকে ভরে যায় শূন্য চরাচর।
যাই যাই করেও বহুদিন
তোমার কাছে যাওয়া হয়নি আমার
এবার শীতে ঠিক চলে যাব একদিন
হঠাৎ তোমায় দেখা দিতে।