সময় ফুরায়
শংকর ব্রহ্ম
রক্তের ভিতরে খেলা করে
রক্তচাপ বিপন্ন সুগার,
এরপর নিজ পায় দাঁড়াবার
ইচ্ছে থাকে কার?
ঝরে যায় দুঃখ যদি
অবিরাম বৃষ্টি ধারা,
কবি তবু বসে থাকে
সুখের আশায় আত্মহারা !
নেই যেন কোনও দুঃখ আর
কেন যে এমন স্বভাব তার?
সুখের আশায় কাটে বেলা
ফুরায় এ জীবনের খেলা,
সুখ তো আসে না আর,
সময় ফুরায় করে হেলাফেলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম