স্থবিরতা
শংকর ব্রহ্ম
শিশুদের জন্য আমরা রেখে যাচ্ছি
একরাশ মিথ্যে প্রতিশ্রুতি
প্রতিযোগিতার ইঁদুর দৌড়
কালো টাকার গোপন মোহ
আর দম-আঁটা যান্ত্রিক জীবন
মাটির সোঁদা গন্ধ
এক্কা-দোক্কা গোল্লাছুট
বাতাবি ফুলের ঘ্রাণ
ওসব আমাদের জন্য ছিল একদিন
আজ আর নেই
সে সবুজ প্রকৃতি ধ্বংস করে
আমরা আজ বিশ্ব নাগরিক
এইসব দেখে শুনে মনে হয় যেন
স্থবিরের দায় নেই কোনও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন