স্থিরচিত্র
শংকর ব্রহ্ম
থোকা থোকা মেঘ ঝুলে আছে আকাশের বুকে
নীচে সমুদ্র অস্থির
মেয়েটি তো বাকরুদ্ধ
ছেলেটিও নির্বাক নীরব
এখন তো দেখারই সময় এমন গোধূলীবেলা
এখন কি কথা বলা যায়?
পরে এই নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা হবে কত।
স্মৃতিপুঞ্জ জমে জমে যেন
আকাশের বুকে মেঘ হয়ে ভাসে
বুকে সমুদ্র অস্থির যেন স্থিরচিত্র এক।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন