শুকতারা
শংকর ব্রহ্ম
একটি মহিলা আজ হেঁটে গেল
আমার হৃদয় খুলে, দুপুর বেলায়,
এর কোন মানে হয়?
চেনা কি অচেনা সেটা বড় কথা নয়।
এত পথ থাকতে
কেন সে না ঘুরে গিয়ে
আসার হৃদয় দিয়ে চলে গেল দূরে,
কারণ খুঁজতে গিয়ে তার,
মহিলাকে শুধু আমি দেখি বারবার
আর তার কেশরাশি মুখে এসে পড়ে,
আমি থাকি চুপ করে ঘরে।
মহিলা দেখে না কিছু ফিরে
চলে যায় সোজা পথ ধরে।
তবুও ধন্দের মধ্যে থাকি,
রাত শেষ হতে কত আর বাকীি?
মহিলা আকাশে ওঠে শুকতারা হয়ে,
আমি একা পড়ে থাকি ঘোরে,
কাঁটা হয়ে ভয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী