সুখি থাকা
শংকর ব্রহ্ম
বন্ধু ছিল আমার শুকতারা বোস
তার কথা ভেবে খুব হয় আপসোস
কেন তাকে ভালবেসে করিনি গ্রহণ
তার গায়ের রঙটা ছিল শ্যমলা বরণ।
শুকতারা বোস আজ আকাশের চাঁদ
ছুঁতে চাওয়া তাকে আজ অনেকেরই সাধ,
আমি আজ দূরে বসে দেখি সেই রূপ
আর মনে মনে ভাবি কেন ভাগ্য বিরূপ,
না হলে কি হাতে পাওয়া চাঁদ ঠেলি দূরে
আজকাল সেই কথা ভেবে মন পোড়ে।
শুকতারা বোস আজও বন্ধু আমার,
এ’টাই ইচ্ছে বুঝি ছিল বিধাতার
মাঝেসাঝে তার সাথে কথা হয় ফোনে
এইটুকু নিয়ে আজ সুখি থাকি মনে।

মন্তব্য করতে ক্লিক করুন