ভালবাসা - (৪)
শংকর ব্রহ্ম
ভালবাসা বুঝি না তাতো নয়
যে কোন প্রাণীই বোঝে আর আমি তো মানুষ
থাকি মানসীর খোঁজে
ভালবাসা নিজে বোঝা যায়
কিন্তু অন্যকে তা বলে বোঝানো বড় দায়।
মনের কথা বলব ভেবেই তোমার কাছে গিয়েছিলাম
কন্ঠে আমার সে সব কথা কেমন যেন রুদ্ধ হলো
নীরবতা নিয়েই আমি একলা ঘরে ফিরে এলাম।
যে সব নিবিড় কথা যায় না সহজে বলা মুখে
ধীরে ধীরে জমে উঠে বুকে পাথর হয়ে যায়
হৃদয়কে কুরে কুরে খায়
ভালবাসা অতো কি সহজে বোঝা যায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন