ভালবাসার দিন
শংকর ব্রহ্ম
হঠাৎ যদি একটি দিবস তোমার আমার মনে,
ভালবাসার জোয়ার আনে
বাতাস এসে চুপিচুপি শোনায় কিছু কানে?
ভালবাসার দিনটা যদি কাব্য জাগায় মনে
চিত্ত কিছু উদার হবে হীনতা যাবে কমে?
একটি দিবস হঠাৎ যদি ডুব দিতে চায় প্রেমে
সূর্য ওঠা বন্ধ হবে পৃথিবী কি যাবে থেমে?
অন্য সব দিনগুলো কি ভালবাসার নয়?
এই কথাটা মনে হলেই ভীষণ দুঃখ হয়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন