ভালবাসা তুমি
শংকর ব্রহ্ম

প্রাচীন ভারতে আজ তোমাকে মানাত ভাল
তুমি কি জঙ্গলে থাক নারী, কতদূরে বাড়ি?
ভালবাসা মরে না কখনও নিজে
বীজমন্ত্র হয়ে পাথরের নীচে
চাপা পড়ে থাকে বহুদিন আয়ু,
একটু প্রশ্রয় পেলে জল ও বায়ুর
শিশুর মতই সে বেড়ে উঠতে চায়
আকাশের গায় খুঁজে ফেরে নক্ষত্র হৃদয়
প্রাচীন বল্কলে আজ তোমাকে মানাত ভাল,
তুমি কি জলের গভীরে থাক নীল শ্যাওলায়?