ভালো লোক
শংকর ব্রহ্ম
চারিদিকে প্রতিভার এতো ছড়াছড়ি
দেখে চোখ ছানা বড়া
কি যে আমি করি
অন্ধকারে বসে একা আমি হাঁপ ছাড়ি।
প্রতিভা মানেই তো ধাঁধানো দু চোখ
নিজেদের ভাবে ওরা সেলিব্রেটি লোক
চোখ কান খোলা রেখে
বুঝে গেছে লোক।
এত সব প্রতিভা না হলেও চলে
ভাল লোক দু একজন চায় যে সকলে
প্রতিভার ভারে সব দিশে হারা আজ
ভুলে যায় নিজেদের করণীয় কাজ।
ভালো লোক চাইলেই পাওয়া যায় নাকি?
আমি তাই তোমাদের দিকে চেয়ে থাকি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন