ভাড়াঁর শূন্য
শংকর ব্রহ্ম
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক
যা করেই হোক
কঠোর শ্রমে নিজেকে বাঁচাক
যেখানে সেখানে টেনে নিয়ে যাক
রৌদ্রে পোড়াক।
বেসামাল নদী ঝড় ওঠে যদি
ভয় ভুলে যাক পাঁকে ডুবে থাক
যা করেই হোক নিজেকে বাঁচাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক।
যদি পারে প্রেমে নিজেকে মজাক
তা না হলে রোদে পুড়ে হোক খাক্
নিজেকে জানুক এবং জানাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক।
প্রেমে ডুবে যাক নিজেকে বাঁচাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী