হাসিটা ছিলো শিশিরে ভেজা সকালের মতো,
কিন্তু তার ভেতর লুকিয়েছিল এক গোপন কান্না।
আমি তখন অজান্তেই ভেবেছিলাম—
তুমি শুধু মজা করছো,
আজ বুঝি—সেই কথাগুলো ছিল
তোমার উড়ে যাওয়ার স্বাধীন অঙ্গীকার।
তুমি একদিন হেসে বলেছিলে—
পরের জন্মে আমি পাখি হবো।
তুমি যদি সত্যিই পাখি হও,
তবে আমাকে নিঃশ্বাসের আকাশ বানাইও।
আমার বুকের ভেতর ডানা মেলো,
আমার অশ্রুর ভেতর আশ্রয় খুঁজো।
আমি চাই না মুক্তি, চাই না দূরত্ব—
শুধু চাই, তোমার ডানার নরম স্পর্শে
একবার ভেঙে যাক আমার সমস্ত নিঃসঙ্গতার মীনার।
তুমি হেসে বলেছিলে—
আমি বিশ্বাস করেছিলাম।
আজ বিশ্বাসেরই শিকড়ে রক্ত জমে আছে,
তবুও আমি প্রতিদিন প্রার্থনা করি—
পরের জন্মে তুমি যদি সত্যিই পাখি হও,
তবে আমিও হবো সেই ডাল,
যেখানে ফিরে এসে তুমি ক্লান্ত ডানা মুছবে
আমার অপেক্ষার অশ্রুতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী