তুমি এসেছিলে সন্ধ্যার কাঁপুনি পেরিয়ে,
হাতে লেগেছিলো শুকনো শিউলির ঘ্রাণ —
আমি জানতাম, এই পথ ‘পবিত্র’ নয়,
তবুও বুক পুড়িয়ে রেখেছিলাম প্রাণ।
তুমি বললে —
“আমাকে ভালোবাসো?”
আমি বলেছিলাম —
“এই ভালোবাসাই আমার ঈশ্বর, আমার জাত।”
তখন আকাশের কুয়াশা নেমে এলো চোখে,
দাদুর চোখ লাল, কাকিমার চোখে ভয়,
আর পাশের বাড়ির মাসিমা হাঁক দিলো —
“উফ! জাতের কূল গেলো—বউমা তো ওর!”
আমি হাঁসলাম।
তোমার হাত শক্ত করে ধরলাম,
বললাম —
“যদি জাত এমন হয়, তবে তার কূল যাক,
আমার প্রেমের নামেই হোক নতুন অনুশাসন।”
আমরা হাঁটছিলাম…
পিছনে ছিল গালমন্দ, অভিশাপ, শাপগ্রস্ত চাওয়া,
সামনে ছিল শুধু তুমি,
আর আমার জাতহীন ভালোবাসা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী