ভোরের হাওয়ার মতো ফিরে ফিরে যাই,
প্রাচীন দেওয়ালের মতো ঠাঁই দাঁড়িয়ে।
এই জলে ডুবে যেতে হয় নির্ঘাত, তবুও

আহা আদন, ডাকিয়া কি সুখ পাও?
কাছে যেতে হিম্মত লাগে যতো, নেই
তার আধটুকুও। বরং ফিরিয়ে দাও।

আমিও বিরহী রাতে কেঁদে, উঠি।
দূরে থাকা বেমানান, নিকটে ঢের সুখ।
অদেখার কান্নায়, ভেসে যায় বুক।