চোখেও ঘৃণার স্বেদ,
বুকে টেনে নেওয়া যায়, কিভাবে?
ভুলে ভরা স্মৃতির রাঁজহাস,
মুচে যায়? থেকে যায় স্বভাবে!

নিষিদ্ধ গাঙের জলে,
মনোহর ভেসে ভেসে যায় দূর।
এমন গাঢ়তর রাতে
ভেন্টিলেটর বেয়ে ঢুকে সুর!

ছুঁতে দ্বিধা রাঙানো সে হাত,
গলে যাওয়া মোমের মতো।
ভুলের খেসারত চায় যদি সেও
জীবন সপে দিতাম, ছিলো যতো!