হরিয়াল দেয় হানা,
বেদুইন উড়ে উড়ে পলাতক,
মাছের স্বপ্ন মুচে অবিজ্ঞ ধীবর।
রংচঙয়ে চিত্র মাছরাঙ্গাদের গায়।

মাইনর ডেকে আনে অঝোর শরৎ,
সওয়ারী হারিয়ে গেছে প্রিয় সৌখিন।
আঁধারের যাত্রী সুবেশী লীলায়িতা,
কেঁপে কেঁপে মহড়া দেয় হ্রেষা।

মূলত স্নিগ্ধ সুষমায় লুকায়িত পথ নেই।
নেই এঁদো পুকুরের পুরাতন ঘাট,
মুচে গেছে মায়াতার প্রাচীন স্বভাব!