কবিতা — মায়ার খেলা

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ দেশাত্মবোধক কবিতা, প্রকৃতির কবিতা

মায়ার খেলা
– শাহ্ আলম আল মুজাহিদ

আজি ধানের ক্ষেতে এলোকেশে
দুলছে সে কোন খেলা;
খণ্ড হয়ে সবুজ সায়রে—
নাচে রঙিন আলা।

সাদা-সাদা বকের সারি
গেঁথে সুখের মালা;
মেঘের দেশে শুভ্রনীলে
লুকোচুরির খেলা।

ভোরের শিশির দুব ঘাসেতে
হিরে-মানিক জ্বালে;
খদ্যোতেরা পালিয়ে বাঁচে
তারই মায়াজালে।

হাওয়ায় উড়ায় রঙিন ঘুড়ি
কিশোর দলে দলে;
ঘামল সেথায় গগনললাট—
দারুণ খুশির ঢলে।

পর্বতেরা গর্ব হতে
ঢালে ঝর্ণা ধারা;
আকাশ তাতে বৃষ্টি ঝরায়
কালোমুখে সারা।

বুনোফুল খোপায় গেঁথে
ছুটে যায় ঘাটে মালি;
নদীর জলে খলখলিয়ে
ধোয় সে পায়ের বালি।

অসময়ে বাসন্তী কাক
গায় মধুর সুরে—
সবখানেতে মায়ার খেলা
হেসে ওঠে ভোরে।


কবি শাহ্ আলম
শাহ্ আলম কবি
Kobi Shah Alam
Shah Alam kobi
শাহ্ আলমের কবিতা
কবিতা শাহ্ আলম
Shah Alamer kobitha

৯০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা