দ্যাখো, দ্যাখো, দ্যাখো হে সাঙাৎ
কী ইৎরামি জানে অই চাঁদ
অপেক্ষায় কল্কে জ্বলে গ্যালো, সাঁঝ-রাত
আ-তু আ-তু ডেকে-ডেকে বয়ে গ্যালো
আইলো না উঁচু ঢিবি থেকে নেমে রূপার মোরগ
ত্রি-ভুবনে কে কোথায় ধরা পড়ে যায় তার নেই ঠিকঠাক
অখন যখন সব কুয়াশায় ঘুমের মোড়ক
সেই দেখা দিলে ত’ সাঙাৎ
আমাগো ঝুলিতে নয়, হায়রে বরাৎ
নোংরা জলে ভেসে এলে যেন পাতিহাঁস
আন্ধা যে সে বান্ধা পড়ে যায় এমন হঠাৎ
কোকিলও মাঝে-মাঝে বনে যায় কাক
মালিক স্বয়ং সত্য করে দেন ফাঁস
অতএব জানতে যদি পারে জ্যান্ত ধীমান বেবাক
চন্দ্রমাই আমার সাঙাৎ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী