গোয়ালপাড়ার দিক থেকে আসছি ফিরে
একা একা
সন্ধ্যা হয়ে গেছে
বৃষ্টিতে আমিষ গন্ধ ছড়ায় খোয়াই
কিছুক্ষণ আগে বৃষ্টি
তীব্র হয়ে গেছে
জানি না সাপের মুখ ছিঁড়ে গেছে কিনা
বিষ খসে গেছে কিনা কূশ-কাশবনে
সোনাঝুরি ফুলহান সোনাঝুরি বন
কানাল গর্জন করে উত্তরবাহিনী
ওদিকেই দামোদর
ঠিক কানালের ধানে শব্দের ভিতরে
কার কথা ফিরে না কেন?
তবে?
গিয়ে লাভ হবে?
সঙ্গে এসো। সুষমা দেখাবো।
দেখে আসি
চলো দেখে আসি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন