শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - মানুষ বড় সস্তা

শক্তি চট্টোপাধ্যায়
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ ।
মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত
নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো।
পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় সস্তা , কেটে, ছড়িয়ে দিলে পারতো ।

পরে পড়বো
১৯০
মন্তব্য করতে ক্লিক করুন